এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাত দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । ফেরত দেয়ার তথ্য শিক্ষা বোর্ডকে অবহিত করারও নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে তিনি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আদায় করা অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ফেরত দিয়ে শিক্ষা বোর্ডকে তা অবহিত করতে হবে। সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, কারা কারা টাকা নিয়েছে তাদের তালিকা আমাদের কাছে আছে। এরপরও আমরা সময় দিচ্ছি। যারা ফেরত দেবে তাদের নাম তালিকায় রাখা হবে না। সাত দিনের মধ্যে টাকা ফেরত না দিলে ব্যবস্থা নেয়া হবে।
ওএফ





