এবারের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উৎসব আয়োজনে ইলিশ রাখায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
এতে বলা হয়, পহেলা বৈশাখের সাথে ইলিশের কোনো সম্পর্ক নেই। এদিন নুন-পান্তা-তেল-মরিচই উপযুক্ত খাবার। সঙ্গে ভর্তা বা ডিম ভাজিই যথেষ্ট হতে পারে। তাছাড়া ইলিশ প্রজননের এই সময়ে বাঙালি উৎসবের নামে ইলিশ উৎসব করা হলে সাগড়ে ইলিশের সংখ্যা কমে যাবে। প্রজননের সময়ে উৎসবের নামে ইলিশ নিধন হলে অর্থনৈতিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হবে।’ তাই পহেলা বৈশাখে পান্তা-ইলিশের চর্চা পরিহার করতে সকলের প্রতি আহবান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী। সেই সঙ্গে এবছর বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণের আয়োজনে ইলিশ মাছ রাখা হবে না বলেও ঘোষণা দেন তিনি।
প্রসঙ্গত, বরিশাল বিশ^বিদ্যালয়ও এ বছর বর্ষবরণের আয়োজনে ইলিশ না রাখার ঘোষণা দেয়।
এআই





