ফের ছাত্রলীগ ও আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া-পালটা ধাওয়া

সোমবার (১৫ জুলাই) রাত ৮টা ৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিক থেকে ধাওয়া করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারা চাঁনখারপুল পর্যন্ত শিক্ষার্থীদের ধাওয়া দেন। অন্যদিকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ হলের সামনে থাকা আন্দোলনরত শিক্ষার্থীরাও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন।

সরেজমিনে দেখা যায়, এসময় উভয়পক্ষেই উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়। শহীদুল্লাহ্ হল থেকে ৩০ গজ দূরত্বে থাকা পুলিশ সদস্যরাও এসময় সামনের দিকে আসতে থাকেন। উভয়ের হাতেই লাঠিসোঁটা দেখা যায়।

এসএম