রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের বার্ষিক সাধারণ সভা, মোড়ক উম্মোচন ও আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় ডিনস কমপ্লেক্সের লাউন্স কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথমার্ধে বিএফডিএফের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ‘বৈশিক নব দিগন্তের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর অভিজিৎ রায় ও আইন বিভাগের শিক্ষক প্রফেসর সাদিকুল ইসলাম সাগর।
বিতর্কে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের মতিহার হল ও বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান হল। আন্ত:হল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মতিহার হল। মিডিয়া পার্টনার হিসেবে সহযোগীতায় ছিলেন রেডিও পদ্মা, দৈনিক সানশাইন, সোনালী সংবাদ ও সোনার দেশ।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের পক্ষ থেকে ‘মাসিক ফোরাম’ মোড়ক উম্মোচন করেন ছাত্রউপদেষ্টা প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন।
পাঠক ফোরামের সাহিত্য ও সাধারণ জ্ঞান সম্পাদক শাহ আলম রনির সঞ্চলনা ও ফোরামের সভাপতি মো. ফজলে রাব্বির সভাপত্বিতে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর সাদেকুল আরেফিন মাতিন। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনসংযোগ প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন।
এ সময় পাঠক ফোরামের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি ওসমান গণি ও সাবেকুনাহার সাথী, সাধারণ সম্পাদক মো. ফারজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান তন্ময়, কোষাধ্যক্ষ মোনারুল নান্নুসহ আরো অনেকে।
এআর





