রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চারুকলা অনুষদের আসমাউল হোসেনকে (মৃতশিল্প ৩য় বর্ষ) আহবায়ক এবং মনুমোহন বাপ্পাকে (ছোপচিত্র ১ম বর্ষ) সদস্য সচিব করে ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সোহরাব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তামনুভা রশিদ অন্তরা (অংকন ও চিত্রায়ন ৩য় বর্ষ), চিন্ময়ী পাল রমা (কারুকলা ৪র্থ বর্ষ), শাকিলা খাতুন (ভাস্কয ১ম বর্ষ)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের পলাশ চত্বরে সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে এক বৈঠকের মাধ্যমে সকলের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা রিফাত আরা সালমাসহ সংগঠনটির অর্ধশতাধিক নেতাকর্মী।
কেএইচ





