সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের সিসি টিভির ডিভিআর/এনভিআর-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের তথ্যসমূহ জরুরি ভিত্তিতে প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট তথ্যগুলো আগামী ৮ জুনের মধ্যে মেইলে প্রেরণ করতে হবে। বোর্ড থেকে চাওয়া তথ্যগুলো হলো- সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড (ক্যামেরা ব্র্যান্ড, ডিভাইস সিরিয়াল নাম্বারসহ)। যেসকল শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি/থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর। বিষয়টি অতীব জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ আগামী ১৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ১৬ জুন নির্ধারণ করা হয়েছে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এস