করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে আতঙ্ক যেন না ছড়ায়, এজন্য বিশ্ববিদ্যালয়ের হলগুলোও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার করোনা ভাইরাসের কারণে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।

এর আগে গতকাল শনিবার রাত থেকে বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া ডাকসু’র পক্ষ থেকেও বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি জানিয়ে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেয়া হয়।

এএস