শুক্রবার রাত ৯টায় ঢাকার গুলশান-২ এলাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সৃজনশীল ও সহায়ক পরিবেশ নিশ্চিত করাই আমাদের অন্যতম অগ্রাধিকার। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেন, পবিপ্রবি দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরো সমৃদ্ধ করতে, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করব। দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম এবং উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমান নোমান উপস্থিত ছিলেন।

এমএম