সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম হত্যা মামলায় কলেজ ছাত্রলীগ সভাপতি সৌমেন দেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, শনিবার রাত ১০টার দিকে নগরীর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তার অভিযান চলছে। এর আগে কলেজ কর্তৃপক্ষ সৌমেনসহ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে কলেজ থেকে সাময়িকভাবে বহিষ্কার করে।
এ ১০ জন হলেন তৌহিদুল হত্যা মামলার এজাহরভুক্ত আসামি।
অপর নয় আসামি হলেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল হাই, সাংগঠনিক সম্পাদক মোশফেকুজ্জামান আকন্দ রাফি, হাফিজুর রহমান, ফারহান আনজুম পাঠান, অন্তর দ্বীপ, শরিফুল ইসলাম, জহুর রায়হান রিপন, আবু সাহাল ফাহিম ও জুবায়ের ইবনে খায়েজ।
গত বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাসের একটি কক্ষে কলেজ ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক তৌহিদুল ইসলামকে পিঠিয়ে হত্যা করা হয়।
অধ্যক্ষ মোর্শেদ আহমদ চৌধুরী জানান, তৌহিদুল ইসলাম হত্যা মামলার এজাহারে নাম থাকায় তাদের সাময়িকভাবে বহিষ্কারের সিন্ধান্ত নেয়া হয়েছে।
এ ঘটনায় নিহতের চাচা আনোয়ার হোসেন মাতব্বর বাদী হয়ে বৃহস্পতিবার ছাত্রলীগের এ ১০ নেতাকর্মীর নাম উল্লেখসহ আরো ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
[b]ঢাকা: কেএ ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]
ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
সিলেট ওসমানী মেডিকেল কলেজের ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম হত্যা মামলায় কলেজ ছাত্রলীগ সভাপতি সৌমেন দেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিত প্রার্থীদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাদের আটক করে শাহবাগ থানা-পুলিশ।
সিবগাতুল্লাহ ছাত্রলীগ থেকে শিক্ষা গ্রহণ করেনি ছাত্রদল
ক্যাম্পাসগুলোতে শক্তি প্রদর্শন ও শিক্ষার্থীদের জোরজবরদস্তির রাজনীতি পরিহার না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিগবা। তিনি অভিযোগ করেন, অতীতে ছাত্রলীগের পরিণতি থেকে ছাত্রদল কোনো শিক্ষা নেয়নি।
যুব ও ছাত্রলীগের ৩ কর্মী গ্রেফতার
শেরপুরের নালিতাবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের কাছে তথ্যনেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রাম নগরীর অনন্যা আবাসিক এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হলেও বায়েজিদ বোস্তামি থানা পুলিশের কাছে কোনো তথ্য নেই।
















