বুধবার (১ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি (স্টপেজ) সাময়িকভাবে স্থগিত রাখা হবে। তবে নির্ধারিত সময়ে মেট্রোরেলের চলাচল স্বাভাবিক থাকবে এবং ট্রেনগুলো স্টেশনটিতে না থেমে চলাচল করবে।
ডিএমটিসিএল জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির কারণে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িক এ সিদ্ধান্তে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে ডিএমটিসিএল। একই সঙ্গে সংশ্লিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের নিকটবর্তী অন্য মেট্রো স্টেশন ব্যবহার করে যাতায়াতের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এমএম