শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

বিজয়ের প্রতিক্রিয়ায় দ্বীপ মাহবুব বলেন, জুলাই আন্দোলনে আমি আমার চোখ হারিয়েছি। শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি চাই, যে উদ্দেশ্যে চোখ হারিয়েছি, তা যেন বাস্তবে রূপ নিতে পারে।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় ৪ আগস্ট পাবনা শহরে এক ছাত্রমিছিলে আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খান ও তার সহযোগীদের গুলিতে দুই শিক্ষার্থী নিহত হন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপ মাহবুবসহ অনেকে গুরুতর আহত হন। দ্বীপের চোখে গুলি লাগে, যা মস্তিষ্কে প্রবেশ করে। পাঁচ মাসের চিকিৎসা শেষে তিনি আবারও ক্লাস ও পরীক্ষায় অংশ নেন, তবে হামলার পর থেকে তার বাম হাত ও পা প্যারালাইজড হয়ে আছে।

এনএইচ