বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কৃষি খাতের সমস্যা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, কৃষিকাজ লাভজনক না হওয়ায় অনেকেই এ পেশা ছেড়ে দিচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকারি প্রণোদনা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমেই কৃষি খাতের মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে হবে। এ জন্য কৃষিবিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও তাঁদের জন্য পেনশনের সুব্যবস্থা করতে হবে।

শাকসবজি ও ফলমূল দীর্ঘদিন সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ বা হিমাগার নির্মাণের ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

এস