আজ ২২ জুন ২০১৬ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম ‘বিশ্ববিদ্যালয় দিবস’নির্ধারিত তারিখ থাকলেও তা পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত তারিখ ১৫ জুলাই করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ ।
এর আগে গেলো বছর ২২জুন ৯ম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়েছিল। গত ২ জুন ২০১৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা প্রশাসন বিভাগের প্রফেসর প্রফেসর ড. এম অহিদুজ্জামান এ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন। যোগদানের পর এই প্রথম বিশ্ববিদ্যালয় দিবসেব তারিখ পরিবর্তন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের তদানীন্তন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০১ সালে নোয়াখালীতে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২০০১ এর ১৫ জুলাই সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১”জারি হয়। এই আইন কার্যকর হয় ২০০৩ এর ২৫ আগস্ট এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০০৬ এর ২২ জুন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে তিনটি অনুষদের অধীনে ১৭টি বিভাগ রয়েছে।
বিভাগসমূহ হলো, ১. কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ২. ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ৩. ফার্মেসী, ৪. এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ৫. মাইক্রোবায়োলজী, ৬. এপ্লায়েড ম্যাথমেটিক্স, ৭. ইংরেজী, ৮. ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স, ৯. এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড হ্যাজার্ড স্টাডিজ, ১০. বিজনেস এডমিনিস্ট্রেশন, ১১. ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, ১২. ইকনোমিক্স এন্ড পোভার্টি স্টাডিজ, ১৩. বায়োটেকনোজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ৪. কোস্টাল এগ্রিকালচার।
প্রথম চারটি বিভাগে মাস্টার্স কোর্সও চালু হয়েছে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৩,৫০০ জন। শিক্ষক রয়েছেন ১৬৮ জন এবং কর্মকর্তা কর্মচারী রয়েছেন প্রায় ৩৫০জন।
এমই





