ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় সংসদ। গতকাল (২৮ অক্টোবর) কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে কমিটি স্থগিত হওয়ায় কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে কমিটি স্থগিতের পক্ষে-বিপক্ষে নানা সমালোচনা।
এছাড়া ইবি শাখার বিরুদ্ধে আনিত বিভিন্ন অনিয়মের তদন্তে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিকে আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে ইবি শাখা ছাত্রলীগের বিরুদ্ধে দলীয় কর্মী নির্যাতন, চাঁদা দাবি, মাদকের সাথে সংশ্লিষ্টতাসহ বেশ কিছু অভিযোগ করে ছাত্রলীগের কিছু নেত-কর্মী ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্তা। তাদের আনীত অভিযোগ আমলে নিয়ে কমিটি স্থগিত এবং অধিকতর তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সংসদ।
তবে ইবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলছে আনীত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন।
এদিকে অভিযোগ যদি মিথ্যা হতো তবে কমিটি স্থগিতের মতো কঠিন সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসত না বলে দাবি ছাত্রলীগের অন্য পক্ষ্যের। তাদের দাবি অভিযোগ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের।
সাইফুল্লাহ হিমেল/এসএম





