বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। উপাচার্যের লিখিত আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।
বুধবার রাত সোয়া ১১টায় উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান শিক্ষার্থীদের কাছে দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফেরার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের ১৩ দফা দাবির সঙ্গে যোগ হয়েছিল শিক্ষকদের ৯ দফা। বুধবার সকাল ১০টা থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনের সূচনা করেন। এরপর ৬টি অনুষদের ১৬টি বিভাগের শিক্ষার্থীরাও তাদের দাবির ব্যাপারে সোচ্চার হন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিলে উপাচার্য তার কক্ষে অবরুদ্ধ হয়ে পড়েন। শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করতে থাকেন তাদের দাবির সপক্ষে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
এ পরিস্থিতির মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুনর রশীদ খান সিন্ডিকেট সদস্যদের নিয়ে পাঁচ ঘণ্টার বৈঠক করেন। বৈঠ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সাংবাদিকদের সামনে দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার ঘোষণা দেন। তবে এ ঘোষণায় আন্দোলনরত শিক্ষার্থীরা আশ্বস্ত হতে পারেননি বলে জানান মাকের্টিং বিভাগের ততীয় বর্ষের ছাত্র আকিব জাভেদ খান।
আকিব জানান, এরপরও তারা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অবস্থান করেন। অবশেষে রাত সোয়া ১১ উপাচার্য দাবি মেনে নেওয়ার বিষয়টি লিখিতভাবে জানানোর পরই তারা আন্দোলন প্রত্যাহার করে নেন।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে। উপাচার্যের লিখিত আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়। বুধবার রাত সোয়া ১১টায় উপাচার্য প্রফেসর
নিষেধাজ্ঞা শেষে জমজমাট বরিশালের ইলিশ মোকাম
টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে বরিশাল নগরীর পোর্টরোড ইলিশের মোকামে। পাশাপাশি রুপালি ইলিশের আশায় হাজার হাজার জেলে জাল ও নৌকা নিয়ে পুরোদমে নেমে পড়েছেন মেঘনা, সুগন্ধা, সন্ধ্যা, আড়িয়াল খাঁ, কীর্তনখোলাসহ জেলা ও বিভাগের সব নদ-নদীতে। অনেক দিন মাছ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে মিলছে ইলিশের পাশাপাশি পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ।
ইলিশের নিষেধাজ্ঞার ২২ দিনে বরিশাল বিভাগে ৫৩৬ জনের জেল
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলায় ২২ দিনে ২ হাজার ৬৭৬টি অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময়ে ৮০০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বরিশালে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, তিন বন্ধু নিহত
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহত তিনজনই চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তারা পরস্পরের ঘনিষ্ট বন্ধু ছিলেন।
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ
বাস শ্রমিকদের মারধর এবং মহাসড়কে মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে বরিশালে ফের বাস ধর্মঘট ও সড়ক অবরোধ করেছেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কসহ অভ্যন্তরীণ রুটে দূরপাল্লা ও অভ্যন্তরীণ বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।














