মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ যাওয়ার পথে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনরত শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগের দিকে যেতে থাকে। পুলিশ তাদের বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুলিশ সেখান থেকে ১০ জনকে আটক করে।

এর কিছুক্ষণ পরেই ছাত্র ফ্রন্টের ব্যানারে একটি মিছিল শাহবাগের দিকে আসতে থাকলে সেখান থেকে আরও ২৫ জন আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বিষয়টি নিশ্চিত করেন।

এআই