নারায়ণগঞ্জে লাঞ্ছিত প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে স্বপদে বহাল রেখে স্কুল পরিচালনা কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতকি মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সম্মেলন এবং শিক্ষার মানোন্নয়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষকদের অপমান বরদাস্ত করা হবে না। এটা জাতির জন্য অপমানজনক।

সম্মেলনে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাসচির ফাহিমা খাতুন বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী সম্মেলনে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) তদন্ত প্রতিবেদন পড়ে শোনান।

শিক্ষামন্ত্রী বলেন, শ্যামল কান্তিকে লাঞ্ছিতের ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়ে প্রাথমিক ভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এমআর