ঢাকার কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজ ঢালে টোল বাড়ানোকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও দুই শ্রমিক। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহত শ্রমিক দুজন হলেন— আকাশ (২৫) ও মাসুদ (৩০)। সোহেল (৩০) নামের একজন নিহত হয়েছেন বলে এলাকাবাসী ও অন্যান্য শ্রমিকরা নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলনে, ‘বর্তমানে আহত দুজনই ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।’


জেড