শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ ছাত্রলীগ কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকাল ৩টায় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ৩য় বর্ষের রুবেল দে ও শাহরিদ শুভকে ৬ মাসের জন্য এবং ইসলামের ইতিহাস বিভাগের ৪র্থ বর্ষের আশিকুজ্জামান, ইংরেজি বিভাগের ৩য় বর্ষের সোহেল খান এবং কম্পিউটার সায়েন্স বিভাগের ৩য় বর্ষের এসএম মেরাজকে ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বহিষ্কৃত শিক্ষার্থীদের প্রত্যেকেই ছাত্রলীগ কর্মী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজউদ্দৌলা জানান, বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বোর্ড ও রেসিডেন্স হেলথ এন্ড ডিসিপ্লিন বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজিম আরিফের নেতৃত্বে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গত ৫ এপ্রিল আওয়ামী লীগের নেতা নাসির হায়দার বাবুলকে তারা জুতার মালা পরিয়ে দেয়। এ ঘটনায় ১৪ মে বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। ২৪ মে তদন্তের রিপোর্ট প্রদান করে ওই কমিটি । এরই প্রেক্ষিতে সোমবার তদন্ত কমিটি তাদের বহিষ্কারাদেশ জারি করেন।
[b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
চবির ৫ ছাত্রলীগ কর্মী বহিষ্কৃত
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ ছাত্রলীগ কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকাল ৩টায় তাদের বহিষ্কার করা হয়





