শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নম্বর ৮১৭।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২-৩ দিন আগে মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়েছে।
ওই খুদেবার্তায় পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশ, অবৈধভাবে পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়াসহ কয়েকটি অভিযোগ করা হয়েছে।
আরও অভিযোগ করা হয়, এ কারণে ভুয়া চিকিৎসক তৈরি হচ্ছে। ভুল চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। এ কারণে শিক্ষামন্ত্রীকে যেখানে পাওয়া যাবে হত্যা করা হবে বলে খুদে বার্তায় উল্লেখ করা হয়। একই সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানদের ওপরও হামলার হুমকি দেওয়া হয়।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জিডির বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এমকে





