ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা ও সরকারের আজ্ঞাবহ ভিসি আরেফিন সিদ্দিকীর পদত্যাগের দাবিতে আহূত লাগাতার ছাত্র ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার ক্যাম্পাস এলাকায় মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আক্রামুল হাসানের পক্ষে সংগঠনের সহসভাপতি নাজমুল হাসান এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মিয়া মোহাম্মাদ রাসেল, আব্দুল করিম সরকার, নাজিম মাহামুদের নেতৃত্বে শাহাবাগ থেকে কাঁটাবন অভিমুখে মিছিল করেছে ছাত্রদল। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও শাহজালাল মেডিকেলের অর্ধশতাধিক ছাত্রদলকর্মী অংশ নেন।

কেএইচ