বিভিন্ন বাম ছাত্র সংগঠনের জোট প্রগতিশীল ছাত্র জোট আগামী ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মনিরপেক্ষ লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের দ্রুত আটক ও বিচারসহ তিনদফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।
প্রগতিশীল ছাত্র জোটের আহবায়ক ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান তারিক আজ (শনিবার) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষণা দেন।
অভিজিৎকে হত্যার সময় সেখানে কর্তব্যরত পুলিশের নিস্ক্রিয় ভূমিকার সমালোচনা করে সংবাদ সম্মেলনে তারিক এই ঘটনাকে জাতির জন্য লজ্জাজনক হিসেবে উল্লেখ করেছেন।
এই হত্যার প্রতিবাদে সংহতি জানাতে আগামী ৩ মার্চ বিকাল ৩টায় শাহবাগে জোটের পক্ষ থেকে শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করা হবে। পরের দিন স্বরাষ্ট্র মন্ত্রীর নিকট একটি স্মারকলিপি পেশ করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হুমায়ুন আজাদকে হত্যাকারীদেরও দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানোরও দাবি জানানো হয় প্রগতিশীল ছাত্র জোটের সংবাদ সম্মেলন থেকে।
বাম ছাত্র সংগঠনের এই জোটের পক্ষ থেকে স্বাধীন গণমাধ্যমের ওপর সরকারের হস্তক্ষেপ বন্ধেরও আহবান জানানো হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান বাম ছাত্রনেতারা।
এর আগে শনিবার সকালে ছাত্র ফেডারেশনের প্রেসিডেন্ট সৈয়ক মল্লিকের নেতৃত্বে ঢাবি ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
উল্লেখ্য, ৪২ বছর বয়সী প্রগতিশীল লেখক অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে হামলা চালায় সন্ত্রাসীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছেই ওসমানী উদ্যানের পাশে যেখানে হুমায়ুন আজাদের ওপর হামলা হয়েছিল তার কাছেই হামলা হলো অভিজিৎ ও তার স্ত্রীর ওপর।
অভিজিৎওতারস্ত্রীদুজনইআমেরিকাপ্রবাসী।তিনিমুক্তমনাব্লগেরপ্রতিষ্ঠাতাওলেখক।তাঁরলেখানয়টিরবেশিবইরয়েছে।অভিজিৎবিশিষ্টশিক্ষাবিদঅজয়রায়েরছেলে।
মুক্তমনা লেখক হিসেবে অনেকেই অভিজিৎকে শ্রদ্ধার চোখে দেখেন। তবে, তার বেশ কিছু লেখা নিয়ে রয়েছে বিতর্ক। বিশেষ করেসমকামিতারওপরতার একটিবইবাজারেরয়েছে যা নিয়ে রয়েছে জোর বিতর্ক।
কেবি





