বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'র ৯৫ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দ র্যালি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে নিজেরদের দলীয় টেন্ড থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে আনন্দ র্যালি শেষ হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালেদ হাসান বিপ্লবের সঞ্চালনায় র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মীর ইশতিয়াক লিমন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সাইদুল ইসলাম রুবেল।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি সরকার ফারহানা আক্তার সুমী, য্গ্মু-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, শাহানুর শাকিল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, ফয়সাল আহমেদ রুনুসহ শতাধিক নেতাকর্মী।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, দেশ যখন সবকিছুতে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছে।
যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করছে তাদের হুশিয়ার করে তিনি বলেন, এরপর থেকে যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করবে তাদের বাড়িতে বাড়িতে হামলা করা হবে।
সম্প্রতি সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসায় হামলার কথা উল্লেখ করে তিনি আরো বলেন. বিএনপি-জামায়াতের রক্তচক্ষুর জবাব রক্তচক্ষুর মাধ্যমেই দিতে হবে। আবার যদি লিটন ভাইয়ের বাসায় হামলা করা হয় তাহলে আমরা লিটন ভাইয়ের কথা শুনব না। আমরা পাল্টা হামলা করব।





