ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে যারা মুক্তিযোদ্ধার সন্তান, নাতি বা নাতনি কোটায় ভর্তির জন্য ‘কোটার ফরম’ পূরণ করেছে তাদের সাক্ষাৎকার আগামী শনিবার অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আশরাফ আলী খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপিতেতে জানানো হয়েছে, আগামী শনিবার প্রার্থীদেরকে তাদের পিতা/মাতাসহ ওইদিন সকাল ১১টা থেকে একটা পর্যন্ত কলা অনুষদের ডিনের কার্যালয়ের নিচতলার সভাকক্ষে (কক্ষ নং-১০০১) উপস্থিত থাকতে বলা হয়েছে। নিম্নে আবেদনকারীদের মেধাক্রম উল্লেখ করা হলো:
মেধাক্রম: ৯৬, ৩৬২, ৬৬৭,    ৮৭০,    ১০৬৭, ১০৮৮,    ১৪৬২,    ১৪৯৬,    ১৮৬৭,    ২৮০৫, ২৮৭৮, ২৯০৪,    ২৯১৪,    ২৯৯০,    ৩০৮২,    ৩১০৫,    ৩২৭১, ৩৩০১,    ৩৩৯৩,     ৩৭১০,    ৩৭৬৭,    ৩৮০৫,    ৩৯৫৫, ৪৩৪১,    ৪৩৫২,    ৪৩৭৪,    ৪৫৩৪,    ৪৫৫৭,    ৪৮০৬, ৪৮৬৫,     ৪৯১২
সাক্ষাৎকারের সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এস এস সি এবং এইচ এস সি পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি, মুক্তিযোদ্ধার মূল সনদপত্র, আবেদনকারীর বাবা-মার শিক্ষাগতযোগ্যতার সনদপত্র ও আবেদনকারীর বাব-মার জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
[b]ঢাবি, ৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এফএ[/b]