ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল কর্মীর দোকানে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ কর্র্মীরা। বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটার দিকে মেইন গেটের সামনে মোস্তাকিম কম্পিউটারসে ভাঙচুর চলায় ছাত্রলীগ।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল করে শাখা ছাত্রদল। এর কয়েক ঘন্টা পরই মিছিলে অংশ গ্রহণের অভিযোগে এনে মোস্তাকিমের দোকানে ভাঙচুর চালায়। শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের উপস্থিতিতেই ভাঙচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবুর ১০/১২ জন কর্মী ভাঙচুরে অংশ নেয়। তার দোকানে দোকানে কম্পিউটার, প্রিন্টার, ইলেক্ট্রনিক্স সামগ্রী, ডেক্সসহ প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভূক্তভোগী মোস্তাকিম বলেন, ‘তাদের যদি আমার সাথে শত্রুতা থাকে তবে আমাকে মারতে পারে। আমার ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা চালাবে কেন? আমার ওপর তাদের আক্রোশের কারনেই এ ভাঙচুর চালানো হয়েছে। আমি দোকানে ছিলাম না। আমি থাকলে আমাকেও হয়ত তারা মারধর করতো।’
শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্রদলে সকল মিছিল মিটিংয়ের সিদ্ধান্ত মোস্তাকিমের দোকান থেকে নেয়া হয়। তার দোকানে ছাত্রদলের নেতা-কর্মীরা বসে নাশকতার পরিকল্পনা করে। আমরা কোন নাশকতাকারীকে ছাড় দেবো না।’
এআই





