মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ১৭ বা ১৮ মে প্রকাশ করা হবে।
এই দুই তারিখের যেকোনো একদিন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবিত দুটি তারিখের মধ্যে প্রধানমন্ত্রী যে তারিখের ব্যাপারে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে।
৯ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২২ মার্চ।
[b]ঢাকা, ৮ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
এসএসসি পরীক্ষার ফল ১৭ বা ১৮ মে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল ১৭ বা ১৮ মে প্রকাশ করা হবে। এই দুই তারিখের যেকোনো একদিন এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।





