জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ শাখা জাসদ ছাত্রলীগের মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগ সভাপতি ছাত্রনেতা আব্দুল মাজিদ বলেন, বাংলাদেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে ছাত্রদের অবদান অনস্বীকার্য অথচ আজ সারাদেশে ছাত্রসংসদ গুলোকে বন্ধ রেখে ছাত্ররাজনীতি কে কৌশলে ধ্বংস করা হচ্ছে। দেশের সুষ্ট গনতন্ত্র চর্চা নিশ্চিত করা ও শিক্ষার সঠিক পরিবেশের জন্য সকল শিক্ষা অবিলম্বে ছাত্রসংসদ চালু করে নির্বাচন দাবি করেন তিনি।
কলেজ শাখা ছাত্রলীগ নেতা নাহিদ হাসানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা সাধারন সম্পাদক ছাত্রনেতা রামিম হোসেন,তোসিকুল রেজা খান তনু, রুবেল হোসেন কলেজ সাধারন সম্পাদক আলমগির হোমেন প্রমুখ।
নাজিব





