রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ যায়েদ ও সুমন নামের দুই শিবিরকর্মীকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে শিবির নেতৃবৃন্দ।

তবে আটকের বিষয়টি অস্বীকার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এদিকে দলীয় নেতাকর্মী আটকের পর পরই বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি শোয়েব শাহরিয়ার ও সেক্রেটারী হাসান তারিক স্বাক্ষরিত এক বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, রাবি শাখা শিবিরের শিক্ষা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শিবির কর্মী যায়েদ ও সুমনকে শুক্রবার ১২টার দিকে মহানগর ডিবি পুলিশের একটি দল তাদের বাসা থেকে আটক করে নিয়ে যায়। কিন্তু থানায় খোঁজ নিলে তারা গ্রেপ্তারের কথা অস্বীকার করে।

বিবৃতিতে শিবির নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে নেতৃবৃন্দকে আদালতে হাজির করে আইনের শাসন নিশ্চিত করার দাবী জানান।

অন্যদিকে মহানগর গোয়েন্দা পুলিশর কমিশনার ইফতেখায়ের আলম আটকের বিষয়টি অস্বীকার করে বলেন, শিবির বা রাজনৈতিক কাউকে আটক করা হয়নি।

এএইচ