ছাত্র ফেডারেশনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ত্বকী হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে এ হামলা চালায় ছাত্রলীগ।
তোলারাম কলেজের নেতা সুজন দাস ও প্লাবন আকাশ আহত হয়েছেন। তাদের খানপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংগঠনটি পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ১৬ ডিসেম্বর ছাত্র ফেডারেশনের মিছিলে অংশ নিয়ে শহীদ বেদীতে ফুল দিতে যাওয়া ও ত্বকী হত্যার বিচার দাবির মানববন্ধনে যোগ দেয়ার কারণে ছাত্র ফেডারেশনের কর্মীদের ওপর কলেজে আক্রমণের হুমকি দিয়ে আসছিল ছাত্রলীগ।
রোববার সকালে কলেজে ক্লাস করতে গেলে ছাত্র ফেডারেশনের ৫-৬ জন নেতাকর্মীকে ছাত্র সংসদের কক্ষের সামনে হামলা চালায় ছাত্রলীগ।
এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে। মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
একই দাবিতে আগামীকাল ২২ ডিসেম্বর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে।
জেএ





