শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৫ সালের প্রথম দিনে সারাদেশে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। এজন্য এনসিটিবি'র সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতা নিয়ে কাজ করতে হবে।
তিনি বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সভাকক্ষে ২০১৫ সালে পাঠ্যবই প্রদানের কর্মকাণ্ড পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এনসিটিবি'র চেয়ারম্যান প্রফেসর আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষাসচিব ড. মোহাম্মদ সাদিক, অতিরিক্ত সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর নারায়ন চন্দ্র পাল বক্তৃতা করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে গত কয়েক বছরে নীরব বিপ্লব ঘটেছে। মানুষের গড় আয়ু বেড়েছে, স্বাস্থ্য ভালো হচ্ছে, শিশুমৃত্যুর হার কমছে, মাতৃমৃত্যুর হার কমছে, মাথাপিছু আয় বাড়ছে। এখন গ্রামে গেলে কাউকে আর খালি পায়, খালি গায়ে দেখা যায় না। শহর-গ্রামের পার্থক্য কমে এসেছে।
তিনি বলেন, স্কুলে ভর্তির হার বেড়েছে, ঝরে পড়ার হার কমেছে। এসএসসি, এইচএসসি পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পেয়েছে। শিক্ষার অনেক সূচকই এখন উর্ধ্বমূখী। বছরের প্রথম দিনে বিনামূল্যে সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
শিক্ষামন্ত্রী ২০১৫ সালের বইয়ে বানান, বাক্য গঠন, জাতীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ, ছবির স্পষ্টতাসহ অন্যান্য ভুল-ত্রুটি কমিয়ে বই ছাপানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
২০১৫ সালের ১ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীর মধ্যে বই বিতরণের প্রস্তুতি চলছে। এবার দেশের ৪শ'টির অধিক মুদ্রণ প্রতিষ্ঠান এসব বই ছাপানোর জন্য কাজ করছে। ৩০ নভেম্বরের মধ্যে সকল বই উপজেলায় প্রেরণ নিশ্চিত করা হবে।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শিক্ষা
সাড়ে ৪ কোটি শিক্ষার্থী বই পাবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ২০১৫ সালের প্রথম দিনে সারাদেশে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে। এজন্য এনসিটিবি'র সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতা নিয়ে কাজ করতে হবে। তিনি বুধবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের





