রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) “প্রতিবন্ধী বান্ধব ক্যাম্পাস” শীর্ষক সেমিনার ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডীন কমপ্লেক্সে প্রতিবন্ধীদের সংগঠন পিডিএফ এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিডিএফ এর সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি অপূর্ব পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি চৌধুরী সারোয়ার জাহান, ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন, সাবেক রেজিস্ট্রার আব্দুস সালাম, রুয়েটের প্রধান প্রকৌশলি রাশিদুল হোসেন রানা, ইতিহাস বিভাগের শিক্ষক সৈয়দ মো. আব্দুলাহ আল মামুন চৌধুরী, পিডিএফের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমানে পিডিএফ দেশের ১৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোতেও চালু হয়েছে। প্রতিবন্ধীরা আজ বিভিন্ন ভাবে বৈষম্যের শিকার হয়। বর্তমানে বাংলাদেশে ১৫% মানুষ প্রতিবন্ধী। দেশের উন্নয়নে কাজে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

এছাড়াও পিডিএফ এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিল্ডিং এ প্রতিবন্ধীদের প্রবেশাধিকার নিশ্চিতকরণ, নন স্টপ সার্ভিস সেন্টার চালু, বৃত্তি ও কম্পিউটর প্রশিক্ষণ ব্যবস্থা করা, আবাসন সুবিধা ও বিশ্ববিদ্যালয়ে চাকুরির সুযোগ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে আহবান জানান।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রতিবন্ধী নবীন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসএইচ