বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা ইউরোপ-আমেরিকার পাশাপাশি তুরস্ককেও উচ্চ শিক্ষার এক দারুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে পারেন বলে মন্তব্য করেছেন সম্প্রতি তুরস্ক থেকে বাংলাদেশে সফরে আসা এক গবেষক।
তুরস্কের সুলেমান দেমিরেল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ইউনুস এমরে আকবাই অনলাইন নিউজ পোর্টাল টাইম নিউজবিডিকে দেয়া একান্ত সাক্ষাতকারে এমন মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, মাত্র ছয়ঘন্টায় বিমানযোগে বাংলাদেশী শিক্ষার্থীরা তুরস্কে যেতে পারেন। তারা সেখানে সুন্দর পরিবেশে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে অক্ষুন্ন রেখে সুন্দরভাবে শিক্ষা জীবন সম্পন্ন করতে পারেন।
তিনি বলেন, তুরস্ক খুব দ্রুততার সাথে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। সেখানে বিদেশী মেধাবী শিক্ষার্থীদের পড়াশুনা শেষে নানা কাজে জড়িত হবারও দারুন সুযোগ রয়েছে।
তিনি শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে তুরস্কে উচ্চ শিক্ষার নানা লিংক খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন।
এছাড়া, শিগগিরই তুরস্ক সরকার ঢাকায় একটি কেন্দ্র চালু করার পরিকল্পনা করেছে বলেও জানান অধ্যাপক আকবাই। এটি চালু হলে শিক্ষার্থীরা আরো সহজেই তুরস্কে পড়াশুনার সুযোগ পাবেন।
বাংলাদেশে প্রথম বারের মতো সফরে আসা অধ্যাপক বলেন, মুসলিমপ্রধান বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক কম খরচে ইউরোপ বা আমেরিকার মানের শিক্ষা লাভ করতে পারবেন তুরস্ক গিয়ে। সেখানে তারা নানা বিষয়ে গবেষনা করারও সুযোগ পাবেন।
সফররত এই অধ্যাপকের সাক্ষাতকারটি নিয়েছেন টাইমনিউজবিডির প্ল্যানিং এডিটর কামরুজ্জামান বাবলু। সাক্ষাতকারটি দেখতে নিচের ইউটিউব লিংক ক্লিক করুন:
এমবি





