ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৬.২১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।  

আজ (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক আখতারুজ্জামান ।

ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭০ হাজার ৪৪০জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৪৬৩ জন শিক্ষার্থী। যা অন্যান্য বারের তুলনায় পাসের হার প্রায় দ্বিগুণ। এদিকে ২০১৭-১৮ সেশনে ‘ঘ’ ইউনিটে সম্মিলিত পাসের হার ছিল ১৪. ৩৫ শতাংশ।  

উল্লেখ্য, গত ১২ অক্টোবর (শুক্রবার) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এই প্রশ্নের সাথে ভর্তি পরীক্ষার প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।  তারপর গতকাল (সোমবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ স্থগিতের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ।

গত ১২ অক্টোবর (শুক্রবার) বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮১টি কেন্দ্রে ‘ঘ’ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।   

এমবি