বহিরাগত এক যুবককে আটক করে মারধর,চাঁদা দাবি এবং তার মটরসাইকেট গুম করার অভিযোগে আটককৃত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের ২ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, অপহরণের দায়ে ওই দুজনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্মতত্ত্ব ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থী আলমগীর হোসেন ও সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল করিম চৌধুরী শুভ।
তাঁরা উভয়েই হল শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনওয়ার হোসেন আনুর অনুগত কর্মী বলে ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
এই ঘটনায় গত ২৭ মে রাতে তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। ঘটনার শিকার ম্যানুফ্যাকচারিং কোম্পানির বিক্রয়কর্মী মো. সোহেল বাদি হয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত দুইজনসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৪।
শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. হাবিল হোসেন জানান,মামলার বাদি আটকদের বিরুদ্ধে ২৭ মে রাতে মামালা করেন। আটকদের বুধবার সকালে কোর্টে চালান দেয়া হয়।
গত মঙ্গলবার সন্ধ্যায় এক বিক্রয়কর্মীকে (সেলসম্যান) অপহরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল থেকে ২ জনকে হাতেনাতে আটক করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ।
[b]ঢাকা, ২৮ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
ঢাবির ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার
বহিরাগত এক যুবককে আটক করে মারধর,চাঁদা দাবি এবং তার মটরসাইকেট গুম করার অভিযোগে আটককৃত ঢাকা বিশ্ববিদ্যালয় ও সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের ২ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়





