গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব সত্যজিত রায় দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো পুরোদমে কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

সবশেষ গত ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানানো হয় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে। কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।

শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. বিধান রঞ্জন রায়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুল খোলার বিষয়ে আবার নতুন করে নির্দেশনা দেয়া হয়।

এফএইচ