রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের ভরাডুবি হয়েছে। নিরুঙ্কুশ জয় পেয়েছে বিএনপি-জামায়াতপন্থী পরিষদ।

শনিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে পাঁচটায় নির্বাচন কমিশনার জিয়াউল আলম ফলাফল ঘোষণা করেন।

এতে মোট ১৯টি পদের মধ্যে ৪টি পদে আওয়ামী পন্থী ও ১৫টি পদে বিএনপি জামায়াতপন্থী প্যানেল জয়ী হয়েছে।

জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে ডা. মাসিউল আলম (বাবু) ও সাধারণ সম্পাদক পদে এ. কে. এম. নজরুল ইসলাম (শেলী) পরিষদ নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে এম. জাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম, দফতর সম্পাদক মো. মোক্তার হোসেন, প্রচার সম্পাদক সৈয়দ আবু রাশেদ মো. বখতিয়ার আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মজিবুর রহমান, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ড. হাবিবা হায়দার ( লিচু), সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রশিদ।

নির্বাচিত সদস্যরা হলেন ডা. মো. শামীম হেসেন চৌধুরী, আমিনুর রশিদ ( জিন্নহ), মো. রোকনুজ্জামান (মামুন), মো. মমতাজুর রহমান, মো. সুলতান আলী।

এদিকে আওয়ামী পন্থী প্যানেল থেকে কোষাধ্যক্ষ পদে মো. সাইয়েদুল হক খন্দকার নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে হাসিন আহাম্মেদ, গোলাম মোস্তফা, মো. রাব্বেল হোসেন নির্বাচিত হয়েছেন।

এদিকে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রæপ (সাদা দল) এর আহবায়ক প্রফেসর ড. শামসুল আলম সরকার। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ড. কে বি এম মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রফেসর আমজাদ হোসেন অফিসার সমিতির নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান।

এসএইচ