বিশিষ্ট জনদের সম্মান জানানোর লক্ষ্যে কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ক্লাস বন্ধ করে রাস্তায় দাঁড় করিয়ে না রাখার আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ২০১৫ শিক্ষাবর্ষে বিনামূল্যের পাঠ্যপুস্তকের নির্ভুল চাহিদা নিরূপণের ওপর এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
এসময় মন্ত্রী আরো বলেন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে অতিথিদেরকে যথাযথ সম্মান জানানোর জন্য যে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে।
ঢাকা, ২৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর