ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার যৌথ উদ্যোগে বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন মলচত্বরে প্রতিষ্ঠিত 'মালরো বাগান' উদ্বোধন করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক শনিবার আনুষ্ঠানিকভাবে এই বাগানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক,বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মিসেল ত্রাংকিয়ে,বিশিষ্ট দার্শনিক হ্যানরি লেভি, ঢাকাস্থ অঁলিয়স ফ্রঁসেজ-এর পরিচালক অলিভিয়ে লিতভিন ও ফরাসি দূতাবাসের কূটনীতিকরা। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ফরাসি দার্শনিক ও বুদ্ধিজীবী অন্দ্রে মালরোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্বাধীনতা উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনে ফরাসি এই দার্শনিকের বিশেষ সহযোগিতার কথা মন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অন্দ্রে মালরোর ১৯৭৩ সালে বাংলাদেশ সফরের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র 'বাংলাদেশ প্রত্যাশার পথে' প্রদর্শন করা হয়।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
শিক্ষা
ঢাবিতে মালরো বাগান উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার যৌথ উদ্যোগে বিজনেস স্টাডিজ অনুষদ সংলগ্ন মলচত্বরে প্রতিষ্ঠিত 'মালরো বাগান' উদ্বোধন করা হয়েছে





