বরিশালে ছাত্রীনিবাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারী মহিলা কলেজের ছাত্রীরা।

মঙ্গলবার দুপুর বারোটায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপত্বি করেন সমজকল্যাণ বিভাগের মাস্টার্স ১ বর্ষের শিক্ষার্থী তিশা আক্তার।

সভাপতির বক্তব্যে তিশা বলেন, ছাত্রীদের সাথে কোন আলোচনা না করেই কলেজ কর্তৃপক্ষ পহেলা জুন থেকে হোস্টেল চার্জ ৪ হাজার ৩শ টাকা করেছে। এটা অনেক শিক্ষার্থীর পক্ষে দেয়া সম্ভব নয়।

তাই কর্তৃপক্ষের এই অযৌক্তিক দাবী প্রত্যাহারের আহবান করেন তারা।শিক্ষার্থীদের ৫ দফা দাবীর সাথে একমত পোষণ করে আরো বক্তব্য রাখেন পিংকি আক্তার, পাপিয়া জেসমিনসহ অন্যরা।

মানবন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলও বের করে শিক্ষার্থীরা।

এসএইচ