শুক্রবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছে পিএসসি।
২৭ নভেম্বর থেকে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সব বিভাগীয় শহরে ৪৫তম বিসিএস-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরপর বিরোধী দলগুলো হরতাল-অবরোধ কার্যক্রম শুরু করে।
এ কারণে পরীক্ষা স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছিলেন একদল পরীক্ষার্থী।
এমএইচ





