রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উচ্চতর গবেষণা পদ্ধতি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ডিনস কমপ্লেক্সের সেমিনার কক্ষে স্পেস এন্ড এনভায়ারমেন্টাল রিসার্চ সেন্টারের (SERC) আয়োজনে ‘এডভান্স রিসার্চ মেথোডলজি’ শিরোনামে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। তিনটি অধিবেশনের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।
কর্মশালার উদ্বোধনী অধিবেশনে সংগঠনটির সাধারণ সম্পাদক আকিব জাভেদের সঞ্চালনায় এবং সভাপতি মিঠুন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন। এই অধিবেশনে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আইউব আলী। এখানে ‘কীভাবে রিসার্চ পেপার লিখতে হবে’ সে বিষয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরওয়ের এডগার বিশ্বিবিদ্যালয়ের গবেষক সাদিকুর রহমান। তিনি ‘কিভাবে মাঠ থেকে তথ্য সংগ্রহ করতে হবে’ সে বিষয়ে পরিচালনা করেন।
সর্বশেষ অধিবেশনে ‘রিসার্চ আইডিয়া, ফ্রেম এন্ড পারস্পেকটিভ’ বিষয়ে আলোচনা করেন ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সহযোগী অধ্যাপক জাকির হোসেন।
কেএইচ





