ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলের করিডরে ককটেল হামলা চালানো হয়েছে। ককটেলের বিস্ফোরণে আকরাম হোসেন (২৪) নামে এক ছাত্র আহত হন।
আকরাম হোসেন ঢাবির সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। তার ডান পায়ে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
আহত আকরাম জানান, তিনি সূর্যসেন হলের ৫৭০ নম্বর রুমে থাকেন। বুধবার রাত সাড়ে ৮টায় হলের করিডর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা ককটেলটি নিক্ষেপ করেছে তা তিনি জানাতে পারেননি।
সহপাঠী মুহিত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্যের সহকারী এএসআই (সহকারী উপ-পরিদর্শক) সেন্টু চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কেএইচ





