বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭তম সভায় অনুমোদিত র্যাগিং ইস্যুতে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা ও সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।
উল্লেখ্য, এক বছর আগের র্যাগিং ইস্যুতে কেন্দ্র করে গত ২৫ সেপ্টেম্বরের সিন্ডিকেট সভায় র্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার ও ২৪ জনকে বিভিন্ন মেয়াদে ও হল থেকে আজীবন বহিষ্কার করে প্রশাসন। এ নিয়ে শুরু হয় তীব্র আন্দোলন। অনেক বিভাগের শিক্ষার্থী প্রশাসনের এই সিদ্ধান্তকে প্রহসন দাবি করে ক্লাস পরীক্ষা বর্জন করেন।
এমএম