রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর নম্বর সংগ্রহ করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের হাতে পিটুনি খেয়েছেন এক ছাত্রলীগ নেতা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে বাংলা বিভাগের প্রথম বর্ষের একটি মেয়েকে বিরক্ত করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শাহিন।
প্রথমে শাহিন ওই মেয়ের কাছে মোবাইল নম্বর চাইলে তিনি দিতে অস্বীকার করেন। পরে ওই মেয়ের এক সহপাঠিকে তার নম্বর সংগ্রহ করে দিতে বলেন। কয়েক দিনেও নম্বর না দেয়ায় তাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে শাহিন।
পরে ওই শিক্ষার্থী শনিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বৃত্তি বিষয়ক সম্পাদক টগর মোহাম্মদ সালেহীর কাছে এ বিষয়ে অভিযোগ দেয়। পরে টগরের নেতৃত্বে ৪-৫ জন ছাত্রলীগ কর্মী এসে শাহিনকে মারধর করে। এরপর ছাত্রলীগ সহ-সভাপতি পলাশ ও সাংগঠনিক সম্পাদক উৎপল এসে বিষয়টি মীমাংসা করে দেন।
রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে পরবর্তীতে ছাত্রলীগের কেউ যদি এ ধরনের খারাপ কাজ করে তাহলে সাংগঠনিকভাবে ও কোনো সাধারণ শিক্ষার্থী এমন করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে শাহিন বলেন, একটা ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। পরে বড় ভাইয়ারা বিষয়টি সমাধান করে দিয়েছেন।
ছাত্রলীগ নেতা টগর মোহাম্মদ সালেহ বলেন, শাহিন নামের ওই ছেলে ছাত্রলীগের পরিচয় দিয়ে শিক্ষার্থীদের হুমকি দিয়ে আসছিল। এজন্য তাকে মিথ্যা পরিচয় দিয়ে কোন অশ্লীল কাজ না করার জন্য বলা হয়।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন বলেন, শাহিন নামে ওই ছেলেটি ছাত্রলীগের পরিচয় দিয়ে যৌন হয়রানি করেছে বলে আমি শুনেছি। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
ইভটিজিং করায় ছাত্রলীগ নেতাকে মারধর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর নম্বর সংগ্রহ করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের হাতে পিটুনি খেয়েছেন এক ছাত্রলীগ নেতা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে এ ঘটনা ঘটে





