অবিলম্বে দিলীপ রায়, বিপুল চাকমাসহ রামপাল বিরোধী আন্দোলনের সকল কর্মীকে নিঃশর্ত মুক্তি, ৫৭ ধারা বাতিল ও রামপাল চুক্তি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির পেছনে আম চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন,যে সুন্দরবন বাংলাদেশকে বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গ থেকে রক্ষা করে সেই সুন্দরবনকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত হয়েছে রাষ্ট্রীয় শাসক গোষ্ঠী। এই চক্রের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।
সমাবেশে প্রগতিশীল ছাত্রজোটের রাবি শাখা ছাত্রজোটের সভাপতি কিংশুক কিঞ্জলের সঞ্জালনায় বক্তব্য রাখেন, বিপ্লবী ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি সৈকত মল্লিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, জালানী বিশেষজ্ঞ বিডি রহমতুল্লাহ, ছাত্র ঐক্য ফোরামের সমন্বয়ক সরকার আল ইমরান প্রমূখ।
প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশের সাথে সংহতি প্রকাশ করেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপাক মো: গোলাম সারোওয়ার।
সমাবেশের আগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি প্রতিবাদী মিছিল বের করেন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আম চত্বরে সমাবেশে স্থলে এসে শেষ করে।
আশিক/ জারিফ





