পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটাতে বাড়ির পথে পা বাড়িয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। আগামীকাল ৪ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছুটি। তাই শুক্রবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানান, বিশ্ববিদ্যালয় ছুটি হওয়ার কারণে সকাল থেকেই ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।

তিনি আরো জানান, ৪ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত অফিস ছুটি থাকবে। ২৫ জুলাই থেকে যথারীতি অফিস চলবে।

এ ছাড়া পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ২৬ জুলাই হতে যথারীতি চলবে।

ছুটি উপলক্ষে ৩ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে। ২৪ জুলাই সকাল ১০টায় আবাসিক হল খুলে দেয়া হবে বলেও জানান রেজিস্ট্রার আবদুল লতিফ।

এআর