ছাত্রশিবির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)দুই ছাত্রকে পিটিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ছাত্র সজীব (২১)। তিনি এস এম হলের ৮৫ নম্বর রুমে থাকতেন। আরবি সাহিত্য বিভাগের ছাত্র রোমান (২৪)। তিনি একই হলের ১৩৬ নম্বর রুমে থাকতেন।

পুলিশ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে চিকিৎসা শেষে রোববার সকালে তাদের শাহবাগ থানায় নিয়ে আসা হয়।

শাহবাগ থানার এসআই সানোয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এএইচ