১৭ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১৭ মে শনিবার সকাল ১০টায় গণভবনে বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষার ফলাফলের কপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।
গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এতে ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ শিক্ষার্থী অংশ নেয়। ঘোষণা অনুযায়ী গত ৫ বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
এসএসসির ফল প্রকাশ ১৭ মে
১৭ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী এ তথ্য জানিয়েছেন





