সাইকেল লেনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া সাইকেল লেন বাস্তবায়নের লক্ষ্যে গণস্বাক্ষর, মানববন্ধন ও সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

বৃহস্পতিবার সকাল ১০.৩০টায় বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে চারুকলা প্রাঙ্গণে মহান মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন রেখে সাইক্লিষ্টের দীর্ঘদিনের সাইকেল লেনের দাবিতে দেশের যানজট প্রতিরোধে শিক্ষার্থীদের সাইক্লিং উৎসাহিত করার লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় পরিবেশ বান্ধব সাইকেল লেনের দাবিতে গণস্বাক্ষর, মানববন্ধন, সাইকেল র‌্যালি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম এর সভাপতিত্বে কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন ভাস্কর শিল্পী রাসা, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাসেম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ, জনাব আলী নিয়ামত সম্পাদক, এলামনাই নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জনাব আবুল হাসনাত, সভাপতি, মডার্ণ ক্লাব, জনাব নাজিমুদ্দিন আহমেদ, উপদেষ্টা, বিডিক্লিক, জনাব পিলিপ হাওলাদার, সভাপতি, বুয়েট সাইক্লিং ক্লাব।

উল্লেখ্য, মাননীয় মেয়র মহোদয় রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় স্মারকলিপি প্রদান করা সম্ভব হয়নি। মেয়র মহোদয়ের পিএস কবির মাহমুদের দেয়া তারিখ অনুযায়ী আগামী ১৩ মার্চ রোজ রবিবার বেলা ১২ টায় মেয়র মহোদয়ের নিকট স্মারকলিপি পেশ করা হবে।

এমবি