শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষামন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা অবৈধ অর্থ লেনদেনে জড়িত নয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রকাশিত তথ্য সম্পূর্ণ অসত্য, এবং ভিত্তিহীন। টিআইবি প্রমাণ দিতে পারলে ওই সব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
টিআইবির প্রতিবেদন প্রকাশের পর নানা অনিয়ম ও অবৈধ লেনদেন খতিয়ে দেখতে রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলরদের নিয়ে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অ্যাকশন প্ল্যান তৈরি করা হবে। ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কালো তালিকায় রয়েছে।
সূত্র জানায়, টিআইবির প্রতিবেদন প্রকাশের পর, গত বুধবার দাপ্তরিক কাজে কাউকে ঘুষ দিতে হয়েছে কি না তা জানতে চেয়ে ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
ঢাকা. ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





